• আল-হক মুসলিম ফাউন্ডেশন

আল-হক মুসলিম ফাউন্ডেশন

আল-হক মুসলিম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কুরআন-সুন্নাহর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ সমাজ বিনির্মাণে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও ইসলামী শিক্ষা বিস্তার আল-হক মুসলিম ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

লক্ষ্য ও উদ্দেশ্য

বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের প্রচার, মানবতার সেবা এবং সুস্থ সমাজ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত।
-এর কর্মকান্ডের মধ্যে রয়েছেঃ
  • (ক) কুরআন শিক্ষার জন্য মক্তব, কুরআন শিক্ষার প্রাথমিক বিদ্যালয়, হিফযুল কুরআন প্রতিষ্ঠান, অর্থসহ কুরআন শিক্ষার বিভিন্ন কোর্স তৈরি করা।
  • (খ) মানবীয় মূল্যবোধ, ধর্মীয় সম্পপ্রীতি, সহনশীলতা, ভালবাসা, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও বিশ্বাস প্রচারে তথ্য প্রযুক্তি, গণমাধ্যম ও ইন্টারনেটের ব্যবহার।
  • (গ) মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান। শিক্ষা, সম্পপ্রীতি ও ধর্ম বিষয়ক সংলাপ, আলোচনা মাহফিল, সেমিনার ইত্যাদির আয়োজন করা।দরিদ্র, ইয়াতিম, বিধবা ও দুর্বল-অসহায় শ্রেণির মানুষদের দারিদ্র দূরীকরণ, সন্তান-প্রতিপালন, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদি বিষয়ে সহযোগিতা ও পরামর্শ প্রদান।
  • (গ) মানবসেবা, সমাজসেবা ও সৃষ্টির সেবামূলক যে কোনো কর্মে সহযোগিতা ও অংশগ্রহণ । প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী ও সাধারণ শিক্ষা-দীক্ষা ও কর্মমুখী বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ । আর্তমানবতার সেবা এবং সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ বন্ধে দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আল-হক মুসলিম ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।